০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দশ মাস পর শুটিংয়ে ফিরছেন শাকিব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • 79

নিজস্ব প্রতিবেদক: প্রায় দশ মাসেরও বেশি সময় ধরে সিনেমার কোন শুটিং নেই শাকিব খানের কাছে। নয় মাস মতো কাটিয়েছেন আমেরিকায় স্থায়ী আবাসনের লক্ষ্যে। সেখানে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। পেয়েছেন ট্রাভেল পারমিট। তা নিয়ে নয় মাস পর আমেরিকা থেকে দেশে এসেছেন। দেশে আসার পর সংবাদ সম্মেলনে অনেক চমক আছে বলে জানিয়েছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে।

কোনো চমক এখনো দেখাতে পারেননি শাকিব। দিন কয়েক আগে অবশ্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। সেটাও আমেরিকায় যাওয়ার আগে চুক্তিবদ্ধ হওয়া কাজ। অবশেষে সিনেমার শুটিংয়েও ফিরছেন শাকিব। তবে নতুন কোনো সিনেমা নয়।

আমেরিকা যাওয়ার আগে তপু খান পারিচালিত ‘লিডার : আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন এ নায়ক। সিনেমাটি ড্রামা অংশের কাজ শেষ হয়ে গেলেও দুটি গানের শুটিং বাকি থাকার মুক্তি আটকে ছিল এতদিন। অবশেষে আগামী ১ অক্টোবর থেকে গানের শুটিংয়ে অংশ নেবেন শাকিব-এমনটাই জানিয়েছেন পরিচালক তপু খান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আর এর মধ্য দিয়ে দশ মাস পর সিনেমার শুটিং নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাকিব খান। যদিও এ সিনেমার শুটিংয়ের বিষয়ে শাকিব গণমাধ্যমে এখনো কোনো বিবৃতি দেননি। এ সিনেমার নায়িকা হিসাবে কাজ করছেন শবনম বুবলী।

জনপ্রিয় সংবাদ

দশ মাস পর শুটিংয়ে ফিরছেন শাকিব

প্রকাশিত : ১২:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২