০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • 51

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত ১০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে ‘অংশগ্রহণ চুক্তিনামা’ স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর, ২০২২, রবিবার মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তিনামায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক মামুনুর রহমান ও মো. রায়হানুল ইসলাম এবং রূপালী ব্যাংকের কৃষি, পল্লীঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জেবু সুলতানা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে ১০০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ প্রদান করবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি

প্রকাশিত : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২