০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শিকদার বাসীর এর কথা ও সুরে ৭টি মরমী সংগীত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • 133

জনপ্রিয় শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফের কন্ঠে রেকর্ড হলো ৭টি মরমী সংগীত। সবগুলোরই কথা লিখেছেন এবং সুর করেছেন শিকদার বাসীর। শিকদার বাসীর জানান, শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফের কন্ঠে ‘হাওয়ার পাখি’ গানটি বেশ সফলতা অর্জন করে।

শিকদার বলেন, তারপরেই আমরা সিদ্ধান্ত নেই আব্দুল্লাহ সাইফকে নিয়ে কিছু মরমী সংগীত করবো। সেই চিন্তাধারা হতেই ১সপ্তাহের মধ্যে আমরা পরপর ৯টি গানে শিল্পীর ভোকাল নেই। তন্মধ্যে মরমী হলো ৭টি। বাকি ২টি হামদে-বারি-তায়ালা ও নাতে রাসূল। আলহামদুলিল্লাহ! ইতোমধ্যে আমরা দেশের মনোরম কিছু লোকেশনে কয়েকটি গানের ভিডিও’র কাজ কমপ্লিট করেছি। ইনশাআল্লাহ! বাকি গানগুলোর ভিডিও’র কাজও চলতি মাসেই সম্পূর্ণ করে ফেলবো। সবগুলো গান-ই হবে গল্পভিত্তিক।

তিনি আরও বলেন, গল্পগুলোতে দেখানো হবে সমাজ, রাষ্ট্র এবং মৃত্যুকালীন কিছু খন্ডচিত্র। যে চিত্রগুলোতে ফুটে উঠবে আদর্শ, সততা, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় এবং একটি মৃত্যুর মাধ্যমেই এই অবক্ষয়ের পরিসমাপ্তি। আশা করছি গানগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিবে। পাশাপাশি গল্পগুলোও দর্শকশ্রোতাদের কিছু মেসেজ দেওয়ার সক্ষমতা তৈরি করবে বলে আমরা আশাবাদী। গানগুলো আগামী সপ্তাহ হতে ধারাবাহিকভাবে আরাফাহ্ রেকর্ডস, স্টুডিও ভোকাল, ইসলামিক শক্তি টিভি ইত্যাদি ইউটিউব চ্যানেলগুলোতে পাবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

শিকদার বাসীর এর কথা ও সুরে ৭টি মরমী সংগীত

প্রকাশিত : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২