০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাজেদা চৌধুরীর দাফন বনানীতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 55

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

এরপর সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। গেল রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে সংসদ উপনেতা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন । গেল সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী ২০১৫ সালের নভেম্বরে মারা যান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

সাজেদা চৌধুরীর দাফন বনানীতে

প্রকাশিত : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২