০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে ‘‘জাতীয় শোক দিবস ২০২২’’ পালনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪.০৮.২০২২) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বৈচিত্র্যপূর্ণ কর্ম নিয়ে আলোচনা করেন।

মোনাজাতে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আব্দুল কাদের।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে. এম. কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২