০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আজ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • 66

নিউজ ডেস্ক: দুই বছর পর আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সূত্রে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। অপরদিকে নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন। কূটনৈতিক তথ্য সূত্র মতে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
সবশেষ, ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

আজ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২