০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে চলছে কৃষকদলের বিক্ষোভ, আজও রাস্তা বন্ধ

নিউজ ডেস্ক: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে রাস্তায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে।

আজ রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোলার নূরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক দল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে চলছে কৃষকদলের বিক্ষোভ, আজও রাস্তা বন্ধ

প্রকাশিত : ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২