০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আজ ইসির সংলা‌প

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আজ ষষ্ঠ দি‌নের ম‌তো সংলাপ শুরু ক‌রে‌ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার(২৪ জুলাই ২০২২)সকাল সা‌ড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আলোচনায় ব‌সছে ইসি।

দল‌টির প্রধান মাওলানা হা‌ফেজ আতাউল্লাহ ইব‌নে হা‌ফে‌জীর নেতৃত্বে ১২ সদস্যের দল নিয়ে ইসির সংলাপে অংশগ্রহন করছে। সংলাপে সভাপ‌তিত্ব কর‌ছেন‌ প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কাজী হা‌বিবুল আউয়াল। এছাড়া আরো উপস্থিত রয়েছেন ইসি স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরি ক্ত স‌চিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার ক‌মিশনারও।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গেলো ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু ক‌রে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানা‌নো হ‌লেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বি‌রোধী রাজনৈতিক দল ইসির ডা‌কে সাড়া দি‌চ্ছে না। এর ম‌ধ্যে দে‌শের অন্যতম বড় দল বিএন‌পিও সংলাপ বর্জন ক‌রে‌ছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আজ ইসির সংলা‌প

প্রকাশিত : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২