পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
রোববার (১০ জুলাই) উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ। ছুটি কাটিয়ে অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা। খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
অনলাইন ডেস্ক 
























