০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেনেও চাঙ্গাভাব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • 90

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেনেও চাঙ্গাভাব দেখল বিনিয়োগকারীরা। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১৪৮ কোটি ১০ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেনেও চাঙ্গাভাব

প্রকাশিত : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২