১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • 1533

শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৯ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।

জনপ্রিয় সংবাদ

পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০৪:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২