০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের ধারাবাহিক পতন হলেও বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • 75

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের বৃহস্পতিবারও মূল্য সূচকের ধারাবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিকে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। এর আগের ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫১ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ধারাবাহিক পতন হলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২