০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চাঙ্গা শেয়ারবাজারে হঠাৎ উল্টো দৌড়

দেশ সমাচার ডেস্ক : চাঙ্গা শেয়ারবাজারে হঠাৎ উল্টো দৌড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের বিশাল পতন দেখল বিনিয়োগকরীরা। এছাড়া ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও তলানিতে নেমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ২১৫ কোটি ৯৫ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অন্যিদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১২৪ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাঙ্গা শেয়ারবাজারে হঠাৎ উল্টো দৌড়

প্রকাশিত : ০২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২