০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৫৭ কোটি ৪ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২