০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বামজোটের অর্ধ দিবস হরতাল

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল চলছে। দেশজুড়ে চলা এই হরতালের শুরুতে রাজধানীতে এখন পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে কর্মীরা।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬ টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হরতাল পালন শুরু করে বাম দলগুলো। তবে রাজধানীতে গাড়ি চলাচল স্বাভাবিক দেখা যায়।

এদিকে সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকেরা। গাড়ি না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়।
বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন।

হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনের নেতারা সিটি কলেজ-গুলিস্তান ও সদরঘাট-সিটি কলেজ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে প্বার্শ রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত থাকে।

জনপ্রিয় সংবাদ

বামজোটের অর্ধ দিবস হরতাল

প্রকাশিত : ১১:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২