১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সকালে মূল্য সূচকের উত্থান হলেও বিকালে পতন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার সকালের দিকে মূল্য সূচকের উত্থান হলেও শেষ সময়ে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বুধবার ডিএসইতে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গেলো দিন থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সকালে মূল্য সূচকের উত্থান হলেও বিকালে পতন

প্রকাশিত : ০৩:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২