১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি আগামী ৭ মার্চ চার দিনের জন্য ঢাকা ত্যাগ করে ১২ মার্চ ফিরবেন।

সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী যাবেন।

এবারের সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরও অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এছাড়া ৮ মার্চ নারী দিবসে ওই দেশের আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অভিবাসী শ্রমিক, বাণিজ্য, বিনিয়োগ ও কৃষিখাত নিয়ে সবসময় আমরা আলোচনা করি। এবারে খাদ্য নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করতে আমরা আগ্রহী। আরব আমিরাত তাদের খাদ্যের বেশিরভাগ আমদানি করে থাকে। আমরাও সেখানে খাদ্য রফতানি করতে চাই। বাংলাদেশের সক্ষমতা আগের থেকে অনেক বেশি এবং আমরা এখন বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী গুণগত মানের পণ্য উৎপাদনে সক্ষম।

জনপ্রিয় সংবাদ

আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২