দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১১০ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ২২ কোটি ৬৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির ১৭ কোটি৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেনে হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা,ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক এবং ফারইস্ট লাইফ ইন্সুরেন্স।
অনলাইন ডেস্ক 



















