১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সংবর্ধনা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • 144

বাংলাদেশ বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে অর্থনৈতিক ও কুটনৈতিকনীতি বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা এবং এনআরবি সিআইপি’র সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রূয়ারী আরব আমিরাতের রাজধানী দুবাই এর শেখ জায়েদ রোডে ক্রাউন প্লাজা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনআরবি ব্যাংক এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর  এবং বিশেষ অতিথি হিসেবে দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত জনাব সাইদ মোহাম্মাদ আল মুহাইরি ছাড়াও অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকসহ এনআরবি সিআইপি বহির্বিশ্বে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২