হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরবেন বলে জানা গেছে।
অসুস্থতার কারণে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।
উল্লেখ্য, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলনে নামে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।
অনলাইন ডেস্ক 























