এনআরবি ব্যাংকের ‘বার্ষিক ম্যানেজারস সভা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সভাটি উদ্বোধন করেন। এসময় সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহএর সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়।
আজ শনিবার (২৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব থাতেইয়ামা কবির ও জনাব মোহাম্মদ জামিল ইকবাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আলী আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব খন্দকার রুহুল আমিনসহ অন্যান্য পরিচালক, উপদেষ্টা জনাব মোঃ মুখতার হোসেন, সকল শাখা ব্যবস্থাপক ও তাদের সহকর্মীবৃন্দএবং করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি বিবেচনায় রেখে, কিছু পরিচালক ও হেড অফিসের বিভাগীয় প্রধানরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে স্বশরীরে এবং অন্যান্যরা অনলাইনে অংশগ্রহন করেন।
সভায় চলতি বছর বিভিন্ন শাখা ও বিভাগসমূহের জন্য ব্যবসা টার্গেট বেঁধে দেয়া হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে ২০২১ সালে অর্জিত অভিজ্ঞতার আলোকে চলতি বছর ব্যবসা প্রসার, শাখা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনলাইন ডেস্ক 

























