১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২২’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২২’ ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়েছে। এসময় কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এম.পি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

শনিবার (২২ জানুয়ারি) ভার্চুয়ালী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ. খান বেলাল, পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ, মোঃ নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। সম্মেলনে ব্যাংকের ১৫০ জন শাখা প্রধান, ২০ জন উপশাখা ইনচার্জ, জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি সহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম এমপি কভিড মহামারীর প্রভাব মোকাবিলা করেও ২০২১ সালে কাঙ্খিত মুনাফা অর্জন ও ব্যাংকিং সেবাসহ সার্বিক মানোন্নয়নে শাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ দেন। তিনি আরও মেধা ও শ্রম দিয়ে চলতি বছর মুনাফার লক্ষ্য অর্জনে শাখা প্রধান ও বিভাগীয় প্রধানদের গুরুত্বপূর্ণ কর্মকৌশল প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থার প্রতিফলন ঘটাতে সকল পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহীদের দিক নির্দেশনা দেন।

দেশের কৃষক ও গরীবের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে মার্কেন্টাইল ব্যাংককে একটি ‘আলোকিত ব্যাংক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সবার প্রতি আহবান জানান। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ ও ‘ইসলামিক ব্যাংকিং উইনডোর’ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি শাখা প্রধানদের পরামর্শ দেন।

জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২২’ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২