০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সিআইপি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কতৃক ২০১৯ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ-এর সভাপতিত্বে আজ শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে পররাষ্ট্র মন্তী জনাব ড. এ.কে আব্দুল মোমেন এমপি জনাব মোহাম্মদ মাহতাবুর রহমানের হাতে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন।

জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা অষ্টমবারের মত সিআইপি নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আনিসুল ইসলাম মাহমুদ, এমপি এ সময় উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সিআইপি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান

প্রকাশিত : ০৩:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১