০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিডি থাই ফুডের আইপিও আবেদন ২৩ ডিসেম্বর শুরু

আগামী ২৩ ডিসেম্বর বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনপত্র ও চাঁদার অর্থ জমা নেওয়া শুরু হবে। যা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ অক্টোবর (রোববার ) বিএসইসির ৭৯৩ তম কমিশন সভায় বিডি থাই ফুডের আইপিও অনুমোদন দেয়া হয়।

এর প্রতিটি ১০ টাকা মূল্যের ০১ কোটি ৫০ লক্ষ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধমে ইস্যু করার প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা পুঁজি উত্তোলন করে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মান, ভূমি উন্নয়ন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০শে জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূলায়ন ছাড়া এনএভি ১২.৮২ টাকা এবং পুন:মূলায়নসহ এনএভি ১৪.২৩ এবং বিগত ০৫ (পাঁচ) বছরের ভারিত গড় হারে শোর প্রতি আয় (ইপিএস) ০:৬৩ টাকা।

উল্লেখ্য যে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৬.৫০ কোটি টাবা। উক্ত টাকার শেয়ার ধারণকারীগণ এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের দিন থেকে পরবর্তী ০৩ (তিন) বছর পর্যন্ত কোন শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে না। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১:০০ টাকা বা তনুর্ধ্ব না হওয়া পর্যন্ত উদ্যোক্তা এবং পরিচালকগণ কোন প্রকার লভ্যাংশ গ্রহণ করতে পারবেন না।

কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব রয়েছে ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস এবং বিএলআই ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

৩০ জুন, ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা।

দেশ সমাচার/ফরা

জনপ্রিয় সংবাদ

বিডি থাই ফুডের আইপিও আবেদন ২৩ ডিসেম্বর শুরু

প্রকাশিত : ০২:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১