০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

তৈরি পোশাকের ওপর ভর করে রপ্তানি আয়ে রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • 64

চলতি অর্থবছরের তৃতীয় মাসে, সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশি মুদ্রা আয় সম্ভব হয় নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

ইপিবি আরও বলেন, চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ৩০ লাখ ডলার।

ইপিবি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।

ইপিবির তথ্য মতে , রপ্তানি আয়ে বড় ভূমিকা পোশাক খাতের। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে।

তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাকের ওপর ভর করে রপ্তানি আয়ে রেকর্ড

প্রকাশিত : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১