০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

৫৯টি আইপিটিভি বন্ধ করল বিটিআরসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • 116

দেশের ৫৯টি অনিবন্ধিত ও অবৈধ ইন্টারনেট প্রটোকল বা আইপিটিভি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

রোববার বিটিআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেসবুক/ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া সম্প্রচার অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

এজন্য এরইমধ্যে এরূপ ৫৯টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন থেকে বন্ধ করা হয়েছে। এসব কার্যক্রমের সহিত বিটিআরসি আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

৫৯টি আইপিটিভি বন্ধ করল বিটিআরসি

প্রকাশিত : ০৫:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১