০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শর্ত সাপেক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এর আগে সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ২ ডোজ টিকা নিতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেওয়া হবে না।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত হয়েছে মিটিং এ। হলে থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে। তবে সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে। এরপর নভেম্বরে টিকা নেওয়া সাপেক্ষে সব বর্ষের শিক্ষার্থীদের আমরা হলে তুলতে পারব বলে আশাবাদী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল

প্রকাশিত : ০৯:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১