০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পর্যটকদের জন্য সুন্দরবন দেখার সুখবর নেই

করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও শিগগিরই খুলছে না সুন্দরবন। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপতত সুখবর নেই। তবে পরিস্থিতি ইতিবাচক থাকলে বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না দেশি-বিদেশি পর্যটকদের।

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সারাদেশের মতো সুন্দরবন পযটকদের জন্য উন্মুক্ত করতে পারেননি তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৩ এপ্রিল সুন্দরবনের পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে বন বিভাগ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) গণমাধ্যমকে বলেন, সুন্দরবনে ভ্রমণের জন্য কোন আদেশ এখন আসেনি, তাই পর্যটকদের জন্য এটি এখনই উন্মুক্ত করা যাচ্ছে না। আদেশ আসলে সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পর্যটকদের জন্য সুন্দরবন দেখার সুখবর নেই

প্রকাশিত : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১