১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • 125

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুর এক ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫৫ ও ২৪১৩পয়েন্টে রয়েছে।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, আলিফ ইন্স্যুরেন্স, ইসলামি ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, মালেক স্পিনিং, ফুওয়াং সিরামিক, আইএফআইসি ব্যাংক, সাইনপুকুর, বেক্সিমকো ফার্মা ও ডেল্টা স্পিনিং।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৩৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ৭৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দর।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে

প্রকাশিত : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১