১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এবার ব্যাংক এশিয়ার ব্ল্যাক লিস্টে ইভ্যালি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • 81

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া।

গেলো মঙ্গলবার ব্র্যাক ব্যাংক ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সাথে লেনদেন বন্ধ করে। ব্যাংক এশিয়ার সাথে নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে।

এসব ই-কমার্সের সঙ্গে ‘টেকনিক্যাল কারণে’ লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে নিজ গ্রাহকদের জানিয়েছে ব্যাংকটি। এ বিষয়ে বিস্তারিত ১৬২০৫ নাম্বারে কল করে জানতে বলা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এবার ব্যাংক এশিয়ার ব্ল্যাক লিস্টে ইভ্যালি

প্রকাশিত : ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১