১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৪টি উপশাখা উদ্বোধন

 মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যাংকিং সেবা আরও সহজ করতে দেশের বিভিন্ন স্থানে আরও ৪টি উপশাখা আজ (বৃহষ্পতিবার, ১০ জুন, ২০২১) উদ্বোধন করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে ৪টি উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে
৪টি উপশাখার কার্যক্রম শুরু করেন। উপশাখাগুলো হলো – চাঁদপুরে চান্দ্রা বাজার উপশাখা, নোয়াখালীতে
গোপালপুর বাজার উপশাখা, ঢাকায় দক্ষিণ খান উপশাখা ও বাউনিয়া উপশাখা।

এরমধ্যে গোপালপুর বাজার উপশাখায় বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে ফিতা কেটে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ, মোঃ আনোয়ারুল হক, মোঃ আব্দুল হান্নান, মোঃ নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ। ভার্চুয়ালী আরও যুক্ত হন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জি.ডবিøউ.এম. মোর্তজা, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী সহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, ৪টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখা প্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও রিজিওনাল হেডসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

আরো পড়ুন-  মার্কেন্টাইল ব্যাংক এবং বেজা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৪টি উপশাখা উদ্বোধন

প্রকাশিত : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১