০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান-রুহানির ফোনালাপ

ইসরায়েলি সামরিক বাহিনীর ফিলিস্তিনে চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই ইসলামি বিশ্বকে অভিন্ন আলোচনা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান রুহানিকে আরও বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে তুরস্ক কঠোর অবস্থান নেবে। এরদোয়ান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিৎ এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেওয়া।

ফোনালাপের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তাঁরা আলোচনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত এক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫২ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়।

অপরদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান-রুহানির ফোনালাপ

প্রকাশিত : ০৯:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১