০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিঠুন চক্রবর্তীকে গ্রেফতারের দাবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিঠুন চক্রবর্তীসহ বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার কলকাতার মানিকতলা থানায় এই দু’জনের বিরুদ্ধে মামলা করে তৃণমূল কংগ্রেসের অঙ্গসংগঠন যুব তৃণমূল।

বিজেপি-র ব্রিগেড সমাবেশে, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বক্তৃতা করতে গিয়ে নিজের ছবির জনপ্রিয় সংলাপ আউড়েছিলেন মিঠুন। এফআইআরে বলা হয়েছে, মিঠুনের ওই সব সংলাপেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে ওই এফআইআরে।

আরও পড়ুন:- এবার করোনা আক্রান্ত মিঠুন চক্রবর্তী

জনপ্রিয় সংবাদ

মিঠুন চক্রবর্তীকে গ্রেফতারের দাবি

প্রকাশিত : ০৮:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১