০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান মেয়াদ পূর্ণ করে শেষ দিন পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সপরিবারে ক্যাম্পাস ছাড়েন।

উপাচার্য সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনকালে আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।

উপাচার্য নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) নিজ বাড়িতে উঠেছেন বলে জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, আজ সকাল থেকে উপাচার্য এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১৪১ জনকে অ্যাডহকে নিয়োগ দিয়েছেন বলে গুঞ্জন উঠে। এমন খবর পেয়ে দুপুরে চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের ওপর সরকারের নিষেধাজ্ঞা আছে। উপাচার্য অ্যাডহকে নিয়োগ দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে তারা তা প্রতিহত করতে ক্যাম্পাসে আসেন।

একপর্যায়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হাতাহাতি হয়।
উপাচার্য তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে বলেন, ‘আমি কখনোই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হইনি, এখনও শঙ্কিত নই।’

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

প্রকাশিত : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১