০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি গোলাম আউলিয়া

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম আউলিয়া। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে মঙ্গলবার (৪ মে) তিনি এমডি হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন।

গোলাম আউলিয়া ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে দীর্ঘদিন শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাম আউলিয়া ১৯৬০ সালের ২৭ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানাধীন আগরপুরে (আগরপুর মিঞাবাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম গোলাম সরওয়ার মিঞা। গোলাম আউলিয়া দুই সন্তানের জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি গোলাম আউলিয়া

প্রকাশিত : ০২:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১