১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আগামীকাল জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 66

জাম্বিয়ার সেনাপ্রধানের আমন্ত্রণে আগামীকাল (৩০ এপ্রিল) সরকারি সফরে জাম্বিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাম্বিয়া সেনাবাহিনীর প্রধান লে. জেনারেল উইলিয়াম শিকাজুইর আমন্ত্রণে সরকারি সফরে জাম্বিয়ার যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তার সাথে সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধি দলও জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সফরকালে জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন তিনি। জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনাপ্রধান।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১