০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হাসপাতালে খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • 76

বেগম খালেদা জিয়া: ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপির একটি সূত্র খবর টি নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন- লকডাউনের নামে ক্র্যাকডাউন করছে সরকার: ফখরুল

বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর ফিরোজার সামনে সাংবাদিকদের ব্রিফ করেন এফএম সিদ্দিকী। তিনি বলেন, খালেদা জিয়ার সকালে জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার ব্লাড রিপোর্ট ভালো। আমরা তার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে। পরদিন রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে খালেদা জিয়া

প্রকাশিত : ১০:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১