০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয়দের নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • 93

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ভারত থেকে সব ভ্রমণকারীকে নিউজিল্যান্ডে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করলো দেশটি। আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন, দেশটির সরকার। এমনকি নিজ দেশে নাগরিকরাও নয়। খবর ভারতের গণমাধ্যম এনডিটিভির।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড সীমান্তে নতুন ধরনের করোনাভাইরাস ২৩ জনের দেহে পাওয়ার পর এই সিদ্ধান্ত নিল জাসিন্ডা আরডার্নের সরকার। ওই ২৩ জনের মধ্যে ১৭ জনই ভারতের নাগরিক।

বৃহস্পতিবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করেছি। ১১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সাংবাদিকদের বলেন, সাধারণত অধিক বিপদসম্পন্ন থেকে আসা যাত্রীদের কীভাবে সামলানো যায়, সেদিকে নজর রাখছি আমরা। এটি কোনো নির্দিষ্ট দেশভিত্তিক পর্যালোচনা নয়।

এমনিতে নিজেদের দেশের মধ্যে কার্যত করোনাভাইরাস ঢুকতে দেয়নি নিউজিল্যান্ড প্রশাসন। প্রায় ৪০ দিন ধরে স্থানীয়ভাবে সংক্রমণের কোনো খবরও মেলেনি।

আরও পড়ুন:-  লন্ডনে অবরুদ্ধ মিয়ানমারের রাষ্ট্রদূত

সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় এক লাখ ১৫ হাজার আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৩০ জন। এমতাবস্থায় ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল নিউজিল্যান্ড সরকার।

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১