০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মামুনুল হককে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিল’ তার সমর্থকরা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে গেছে’ হেফাজতের কর্মীরা। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। তবে পুলিশ বলছে, তাকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ওই রিসোর্টে ব্যাপক ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এতে রিসোর্টের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন সোনারগাঁওয়ের এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামসহ অর্ধশতাধিক সাংবাদিক। এক পর্যায়ে মাওলানা মামুনুল হককে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে’ নিয়ে যায় বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা। পরে তারা মিছিল করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন বলেন, ঘটনার এক পর্যায়ে তাকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বিকেল থেকে মাওলানা মামুনুল হককে ওই রিসোর্টে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন, পুলিশসহ সাংবাদিককরা।

আরো পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সেবা বন্ধ, ‘বেলচা পর্যন্ত লুট হয়েছে’

ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে মাওলানা মামুনুল হক বলেন, ‘স্ত্রীকে নিয়ে সোনারগাঁও যাদুঘরে ঘোরার পর এইখানে (রিসোর্টে) বিশ্রাম নিতে এসেছিলাম। কিন্তু কিছু উগ্র লোক এসে আমার সাথে বাজে ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব আমি।’

জনপ্রিয় সংবাদ

মামুনুল হককে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিল’ তার সমর্থকরা

প্রকাশিত : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১