০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ফেনী ডায়াবেটিস হাসপাতালে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 93

ফেনী ডায়াবেটিস হাসপাতালের ডায়ালাইসিস মেশিন কিনতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সাড়ে ৯ লাখ টাকা অনুদান দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে গত ২৫ মার্চ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বিভাগীয় প্রধান মাহফুজুল করিম ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেবের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের ফেনী শাখা প্রধান মোঃ শাহাদাত হোসেন, দাগনভূঁঞা, ছাগলনাইয়া, কোরাইশমুন্সী, মুন্সিরহাট ও রাজনগর শাখাপ্রধান, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি ওসমান হারুন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ফেনী ডায়াবেটিস হাসপাতালে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

প্রকাশিত : ০৮:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১