নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মনুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। এছাড়া নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান তার চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন- চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ, আটক ১৫
সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক 
























