১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ফেইসবুক খোলার বিষয়ে ‘জানেনা’ বিটিআরসি

প্রায় তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বন্ধ, কবে খুলে দেওয়া হবে তা এখনই বলতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশন (বিটিআরসি )।

আজ সোমবার বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে এ কথা বলেছেন।
বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে।’

এর আগে ফেসবুকের পক্ষ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা। বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে। আশা করছে, দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। অনেকেই ফেইসবুকে লগইন করতে পারছেন না। ভালোভাবে কাজ করছে না মেসেঞ্জার । যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোনো আপডেট সেবাও।

এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এ রকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেইসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

এ বিষয়ে বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।’

আরো পড়ুন- দক্ষিণ এশিয়ার ৫ দেশের নেতাকে যে বার্তা দিলো বাংলাদেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে তিন দিনে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ফেইসবুক খোলার বিষয়ে ‘জানেনা’ বিটিআরসি

প্রকাশিত : ০৮:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১