১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘আগামীতে আর কোনো ইউপি নির্বাচনে যাবে না বিএনপি’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • 110

আগামীতে বিএনপি আর কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের কার্যলয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কাউকে মনোনয়ন দেব না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদলের অনেক নেতাকর্মী।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়। সম্প্রতি তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার উদ্যোগ নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

এরই সূত্র ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ছাত্রদলের সমাবেশের অনুমতি না থাকলেও নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এসময় জাতীয় প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেয়া নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ।

এ প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।

আরো পড়ুন- সন্ধ্যায় দেশে ফিরবেন ফখরুল

ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত-প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। একইসঙ্গে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান মির্জা ফখরুল।

জনপ্রিয় সংবাদ

‘আগামীতে আর কোনো ইউপি নির্বাচনে যাবে না বিএনপি’

প্রকাশিত : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১