১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা টিভি চালু হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • 231

শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শ্রেণিপাঠ চালু রাখতে  উদ্যোগ নেয়া হয়েছে সংসদ টিভিতে সম্প্রচারের পর রেডিওতে সম্প্রচারের । এবার শিক্ষা কার্যক্রম সম্প্রচারের জন্য ‘শিক্ষা টিভি’ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

এরই মধ্যে শিক্ষা টিভির বিষয়ে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে একটি কমিটি । এতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা টিভি চালুর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও সভায় উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষা টিভি চালুর বিষয়ে আলোচনা হয়েছে।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ‘এজন্য বিটিভির মহাপরিচালককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে পারে সরকার।’

সংশ্লিষ্টরা বলছেন, রেডিও ও টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও এতে নানা ধরনের অনুষ্ঠান থাকা ও সব জায়গায় এই দুই গণমাধ্যম না পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নিত হচ্ছে। ফলে এই কার্যক্রমের বাইরে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। তাই সরকার এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য চালু করতে যাচ্ছে ‘শিক্ষা টিভি’। এ টিভির মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে।

আরো পড়ুন- টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শুরু সকাল ৯টায়

জনপ্রিয় সংবাদ

শিক্ষা টিভি চালু হচ্ছে

প্রকাশিত : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০