০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গুচ্ছভুক্ত ভর্তি আবেদনের সময় বাড়ল ২০ বিশ্ববিদ্যালয়ে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • 88

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষের ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত থাকবে এ সময়। আর আবেদনের ক্ষেত্রে এক পয়েন্ট কমিয়ে মোট ৬ করা হয়েছে বাণিজ্য ও মানবিকে বিভাগে।

গুচ্ছ ভর্তি পরিক্ষার টেকিনিক্যাল সাব কমিটির আহব্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানিয়েছেন, এখন পর্যন্ত আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৮০৩ জন শিক্ষার্থী।

ড. মুনাজ আহমেদ আরও বলেন, করোনার জন্য সরকার লকডাউন দিয়েছে। ওতে অনেকে আবেদন করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন যতদিন থাকবে তার পরবর্তী ১০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। লকডাউন যদি ২১ তারিখ শেষ হয় আবেদন সময়সীমা থাকবে ১ তারিখ পর্যন্ত। লকডাউন বাড়লে সময় বাড়বে। সবকিছু প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানানো হবে বলে এসময় তিনি জানান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. মুনাজ আহমেদ নূও বলেন, এখন পর্যন্ত বিজ্ঞান শাখায় অর্থাৎ এ ইউনিটে আবেদন করেছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৩৮ জন।

মানবিক শাখায় অর্থাৎ বি ইউনিটে ৯১ হাজার ৫৩৫ জন এবং বাণিজ্য শাখায় অর্থ্যাৎ সি ইউনিটে ৪৬ হাজার ৭৩১ জন। সব শাখায় দেড় লাখ পরীক্ষা নেয়া।

আরো পড়ুন- বুয়েটে ভর্তির আবেদন শুরু

জনপ্রিয় সংবাদ

গুচ্ছভুক্ত ভর্তি আবেদনের সময় বাড়ল ২০ বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ১১:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১