পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। আগের হিসাববছরে এ আয় ছিল ২০ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৪৯ পয়সা। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৫২ টাকা ১৫ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর, ২০২৬ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২৬।
অনলাইন ডেস্ক 






















