১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

লেনদেনের শুরুতেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে তিন সূচক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 5

সপ্তাহের লেনদেনে ইতিবাচক ধারায় রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (১৩ অক্টোবর) লেনদেনের প্রথম কয়েক মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচকসহ তিনটি সূচকই বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৯৫ পয়েন্ট বা ০ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৩৩ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছিল।

অন্য দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট বা ০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২ হাজার ৯৯ দশমিক ৪৪ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় ডিএসইতে ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণ ছিল ১ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৩০০টি। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৬ হাজার ৩৩৬টি।

বাজারের শুরুতে দরবৃদ্ধির পাল্লাও ছিল বেশ ভারী। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ১৮টির দাম কমেছে।

জনপ্রিয় সংবাদ

লেনদেনের শুরুতেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে তিন সূচক

প্রকাশিত : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬