০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ -২৬ অর্থবছরের ব্যবসায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৬ টাকায়। আইটি কনসালটেন্টসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ৪ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০২:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬