প্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) লেনদেনের শুরুতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান মূল্যসূচকসহ তিনটি সূচকই বেড়েছে। একই সঙ্গে দরপতনের তুলনায় দরবৃদ্ধির তালিকায় রয়েছে তিন গুণের বেশি প্রতিষ্ঠান।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৯৬ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে।
বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ২ হাজার ১১০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ১ হাজার ৯০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের শুরুতে ডিএসইতে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫০টির।
সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৯৯ লাখ ৩৬ হাজার ৪৪০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট ট্রেডের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৯টিতে।
খাতভিত্তিক লেনদেনেও বেশিরভাগ খাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইর সেক্টর হিটম্যাপ অনুযায়ী, এ সময় ৯টি খাত ঊর্ধ্বমুখী এবং ৩টি খাত নিম্নমুখী ছিল। বিবিধ খাতে ৬ দশমিক ৩ শতাংশ, ব্যাংক খাতে ৩ দশমিক ৬ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২ দশমিক ৬ শতাংশ এবং সিরামিক খাতে ১ দশমিক ৭ শতাংশ ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
অন্যদিকে পাট খাতে ১ দশমিক ১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে শূন্য দশমিক ৪ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে শূন্য দশমিক ১ শতাংশ নেতিবাচক প্রবণতা ছিল।
দরবৃদ্ধির তালিকায় এ সময় শীর্ষে ছিল এন পলিমার। কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছিল। এরপর সিমটেক্সের দর ৩ দশমিক ১৯ শতাংশ এবং পিএইচপিএমএফ১-এর ইউনিটদর ৩ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।
অনলাইন ডেস্ক 




















