০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে আজ রোববার যোগদান করেছেন সুপরিচিত ব্যাংকার আহমেদ শাহীন। নতুন এই দায়িত্ব গ্রহণের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং-এ ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহমেদ শাহীন বিভিন্ন আর্থিক সেবার উদ্বোধন এবং কর্পোরেট ব্যাংকিং খাতের অগ্রগামী নেতৃত্বের জন্য সমাদৃত। ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, কর্পোরেট রিলেশনশিপ এবং স্ট্রাকচারড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে সফল নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যুক্তরাজ্য থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) সনদপ্রাপ্ত। এছাড়াও তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’ এর একজন সনদপ্রাপ্ত গ্রাজুয়েট। তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করছেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সে সুদূরপ্রসারী ও কার্যকর পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাঁর এই নিযুক্তি মার্কেন্টাইল ব্যাংকের প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনার লক্ষ্যকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁর দূরদর্শী নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

জনপ্রিয় সংবাদ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন

প্রকাশিত : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬